ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

০২ মে ২০২৫, ০৯:২৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:২৪ PM
কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হন ইশতিয়াক আহমেদ রাফিদ

কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হন ইশতিয়াক আহমেদ রাফিদ © টিডিসি সম্পাদিত

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রেললাইনে দাঁড়িয়ে এক ট্রেনের ভিডিও করার সময় উল্টো দিক থেকে আসা আরেক ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। আজ শুক্রবার (২ মে) বিকাল পৌনে ৫টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম ইশতিয়াক আহমেদ রাফিদ। তিনি রাজশাহী কলেজে বাংলা বিভাগের স্নাতকের শিক্ষার্থী। ঢাকার খিলক্ষেতে খালার বাসায় বেড়াতে এসেছিলেন।  

রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ইসতিয়াক খুব ভালো ও শান্ত ছেলে ছিল। তার আচরণ খুব সুন্দর ছিল। শিক্ষককে সব সময় শ্রদ্ধা করতো। তার ছবি তোলার শখ ছিল এবং খুব সুন্দর ছবি তুলতে পারতো। তার চলে যাওয়া আমাদের মেনে নেওয়া কষ্টকর। তার এই মৃত্যুতে আমরা শোকাহত।’

আরও পড়ুন: ভবনের নিচে সরকারি স্কুল, ওপরে সরকারি কলেজ— ‘পরাধীন’ এক শিক্ষাপ্রতিষ্ঠানের গল্প

রাফিদের খালাতো ভাই ও ঢাকার কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান ঘটনার সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘রাফিদ টঙ্গী থেকে কমলপুরগামী একটি ট্রেনের ভিডিও মোবাইলে ধারণ করছিলেন। এমন সময় অন্য লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা আরেক ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাইয়া আমাকে বলেছিলেন ভিডিও করার সময় ট্রেন আসে কিনা খেয়াল রাখতে। উনি ভিডিও করার সময় ট্রেন চলে আসল। আমি ভাইয়াকে চিল্লাইয়া বলছিলাম ট্রেন আসতেছে। কিন্তু সে শুনতে পায়নি। এরপর ট্রেনের নিচে পড়ে যান।

একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9