পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

০২ মে ২০২৫, ০৩:৪৬ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৫ PM
পিবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

পিবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষাটি আজ শুক্রবার (২ মে) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯৪ শতাংশ।

দেশের ২১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষাতে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

পরীক্ষা চলাকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম পরীক্ষার কেন্দ্রসমূহ ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, ‘গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অর্থ ও সময় সাশ্রয় হয়েছে, পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ভোগান্তি কমেছে। এ জন্য পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার কেন্দ্র হিসেবে বেছে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ।’

অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, এবং গণমাধ্যমের সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

 

একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9