শ্রমিকের ঘামে মিশে আছে দেশের উন্নয়ন: ইবি উপাচার্য

০১ মে ২০২৫, ০৬:৩৬ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘শ্রমিকদের ঘামেই মিশে আছে আমাদের দেশের উন্নয়ন। শ্রমিকরাই দেশের উন্নয়নের প্রধান চাবিকাঠি।’

বৃহস্পতিবার (১ মে) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের তরমুজ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। 

ইবি উপাচার্য বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় যেভাবে গড়ে উঠেছে, তার পেছনে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। বাংলাদেশে শ্রমিকের সংখ্যা প্রায় ৭ কোটি ৬৫ লক্ষ হলেও, মাত্র ৪২টি শ্রমখাতে ন্যূনতম মজুরি নির্ধারিত আছে। বাকিদের জন্য কোনো আইনি সুরক্ষা নেই। দুঃখজনকভাবে এখনো মালিক-শ্রমিক বৈষম্য দূর হয়নি। আজকের আয়োজন শ্রমিকদের প্রতি সম্মান জানানো এবং তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এসময় এ অবস্থা বদলে শ্রমিকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. শাহীনুজ্জামান ও অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান। আয়োজনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক এস. এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, ইয়াশিরুল কবীর, তালাবায়ে আরাবিয়ার সাবেক সেক্রেটারি সাজ্জাতুল্লাহ শেখ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত ও অন্যান্য সদস্যবৃন্দ। 

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সম্মান প্রতিষ্ঠাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। 

ট্যাগ: ইবি
রোনালদো-নেইমারদের রেকর্ডে ভাগ রিয়াল তারকা ভিনিসিয়াসের
  • ২৫ জুন ২০২৬
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৫ জুন ২০২৬
বজ্রপাতে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২
  • ২৫ জুন ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস স্নাতকের আবেদন শুরু আজ
  • ২৫ জুন ২০২৬
মেয়েকে কোলে নিয়ে উদযাপন নেইমারের
  • ২৫ জুন ২০২৬