বেরোবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে নতুন পরিচালক জাহিদ হোসেন

২৮ এপ্রিল ২০২৫, ০৬:০৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৪ PM
অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন

অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন। 

রবিবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিয়োগ আদেশ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসাবে পরীক্ষা নিয়ন্ত্রকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব প্রদান করা হলো। এই আদেশ ২৭ এপ্রিল হতে কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কার্যক্রম পরিচালনায় নতুন নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক ড. জাহিদ হোসেন গতকাল তার নতুন দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে ওঠা রেজাল্ট টেম্পারিং ও যৌন হয়রানির অভিযোগ ওঠে এবং তা এখন তদন্ত চলমান রয়েছে।

ট্যাগ: বেরোবি
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close