ক্যামেরার লেন্স চুরি করায় কুবির দুই শিক্ষার্থীকে বহিষ্কার

২৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৪ PM
কুবি লোগো

কুবি লোগো © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চুরির অভিযোগে আনাস নামে এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার এবং শামীম ভুঁইয়া নামে আরেক  
শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।  তারা দু’জনেই  বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।  

রবিবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম।  

এ বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থী আনাস চুরির অভিযোগ স্বীকার করায় তাকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, শিক্ষার্থী শামীমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, কুমিল্লা শহরের একটি হোটেলে বিয়ের অনুষ্ঠানে ‘নবাব ফটোগ্রাফি’ এজেন্সির ক্যামেরার লেন্স চুরি করেন আনাস আহমেদ ও তার সহপাঠী শামীম ভুঁইয়া। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তাদের চুরির দৃশ্য  শনাক্ত করে হোটেল কর্তৃপক্ষ।

প্রতিবন্ধীদের জন্য সব প্রতিষ্ঠানে আলাদা র‍্যাম্প চেয়ে হাইকো…
  • ২০ এপ্রিল ২০২৬
পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরি…
  • ২০ এপ্রিল ২০২৬
তথ্য অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন আগামীকাল …
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল যেসব নেতাদের স্ত্রী ও …
  • ২০ এপ্রিল ২০২৬
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক রাজিয়া সুলতানার মৃত্যুতে …
  • ২০ এপ্রিল ২০২৬