যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের অভিযোগ, বেরোবি পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ

২৬ এপ্রিল ২০২৫, ০৯:৫১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৫ PM
ড. তানজিউল ইসলাম জীবন

ড. তানজিউল ইসলাম জীবন © ফাইল ছবি

যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের অভিযোগ ওঠায় বিতর্কের মুখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. তানজিউল ইসলাম জীবন পদত্যাগ করেছেন।

শনিবার (২৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.হারুন অর রশীদ। 

গত ১৩ এপ্রিল রাতে এই পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পর পর তিনটি অডিও ফাঁস হলে বিশ্ববিদ্যালয় জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। যদিও শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি আমলে নেয়নি। তারা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানায়। পরে ‘সাদিয়া সুভা’ ছদ্মনামে একটি অভিযোগ দিলেও সেটি প্রশাসন অমলে নেয়নি। 

সর্বশেষ গত ২৪ এপ্রিল নাম পরিচয় গোপন রাখার শর্তে প্রশাসনের কাছে আরেকটি লিখিত অভিযোগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের বিচার দাবিতে অভিযুক্ত শিক্ষকদের বিচার দাবিতে নানা কর্মসূচি পালন করেন। 

এ বিষয়ে সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে আরোপিত অভিযোগ উত্থাপিত হওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে আমি প্রশাসনিক বিদ্যমান পদ থেকে পদত্যাগ করেছি। আমি পদত্যাগ করেছি যাতে প্রশাসনের তদন্ত কার্যক্রমে কোনো রকম প্রশ্ন না উঠে সেই জন্য।’

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. মো: সওকাত আলীকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার
  • ২৫ জুন ২০২৬
কোনেকে ফাউল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি পেলেন …
  • ২৫ জুন ২০২৬
মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত
  • ২৫ জুন ২০২৬
চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালু করার ঘোষণা প্রধ…
  • ২৫ জুন ২০২৬
জর্ডানের বিপক্ষে মেসি-মার্টিনেজকে খেলানো নিয়ে সংশয়ে স্কালোনি
  • ২৫ জুন ২০২৬
চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ২০
  • ২৫ জুন ২০২৬