চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দৌড়ালেন ৬০০ দৌড়বিদ

২৫ এপ্রিল ২০২৫, ০৮:৪০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০০ PM
চবি রানার্স এর উদ্যোগে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

চবি রানার্স এর উদ্যোগে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রানার্স এর উদ্যোগে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দেশের বিভন্ন প্রান্ত থেকে আসা ছয়শোর বেশি রানার অংশগ্রহণ করেন। প্রত্যেকের জন্য সময় নির্ধারিত ছিলো ২ ঘণ্টা। শুক্রবার ২৫ এ(প্রিল) সকাল ৬টা থেকে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে আয়োজন শুরু হয়।

প্রতিযোগিতায় পুরুষ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন খুলনা থেকে আগত পারভেজ পলাশ। তিনি মাত্র ৩৮ মিনিটে ১০ কিলোমিটার দৌড় শেষ করেন। নারী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন সিলেট থেকে আগত মভি সূত্র ধর। দৌড় শেষে ৩টি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবির শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক আনিসুল আলম এবং সহকারী পরিচালক হাবিবুর রহমান জালাল। এছাড়া চবি শিক্ষার্থী ক্যাটাগোরিতে ৩ জন পুরুষ ও ৩ জন নারীকে নগদ অর্থ ও ক্রেস্ট এবং ভেটেরান ক্যাটাগরিতে অর্থাৎ পঞ্চাশোর্ধ ক্যাটাগরিতে ৩ জনকে ক্রেস্ট প্রদান করা হয়। 

আয়োজকরা জানান, গাছ রক্ষা করি বন্যপ্রাণী সংরক্ষণ করি  প্রতিপাদ্যে আমাদের এ আয়োজন সফল হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানকার পাহাড়ে রয়েছে অসংখ্য প্রজাতির গাছ ও বহুধরনের বন্যপ্রাণী। কিন্তু প্রতিনিয়ত নির্বিচারে গাছ কাটা ও পাহাড় ধ্বংসের ফলে অনেক বন্যপ্রাণী এখন বিলুপ্ত প্রায়। ক্যাম্পাসের বিরল প্রজাতির মায়া এখন আর দেখা যায় না।এরকম বহু প্রাণীর অস্ত্বিত্ব বিলীন হয়ে যাচ্ছে। আমাদের এই ১০ কি.মি দৌড় আয়োজনের মাধ্যমে আমরা পরিবেশের প্রতি সচেতনতা এভং এইসব বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা করেছি।

পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিতে ভবিষ্যতেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে জানান তারা। আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘রক্ষা করি, বন্যপ্রাণী সংরক্ষণ করি’।

শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ স্ট্যাটাসের পর মিলল যুবকের মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষ্য-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9