ঢাবি ও চবি কেন্দ্রে হবে কুবির ভর্তি পরীক্ষা

২৫ এপ্রিল ২০২৫, ০৪:৪০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০২ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © টিডিসি

পরীক্ষার্থীদের স্বার্থে আগামী বছর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পদ্ধতির ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও (চবি) অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৫ এপ্রিল) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

তবে সংশ্লিষ্টদের ধারণা, আলোচনা হলে দেশের অন্যান্য অঞ্চলেও কেন্দ্র স্থাপন নিয়ে আলোচনা হতে পারে। এতে রাজশাহী, কুষ্টিয়ার মতো স্থানগুলোর বিষয়টি আলোচনায় আসতে পারে বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম তাওহীদ বলেন, ‘কেন্দ্র যদি বাড়ানো সম্ভব হয়, তাহলে আঞ্চলিকতার জটিলতা কমে আসবে। বিগত সময়গুলোতে গুচ্ছভুক্ত থাকার ফলে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীই বৃহত্তর কুমিল্লার। প্রশাসন যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তাহলে বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক বৈচিত্র্যতা বৃদ্ধি পাবে।’

খাগড়াছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত
  • ২৪ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ২ জুলাই পর্যন্ত
  • ২৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন 
  • ২৪ জুন ২০২৬
মামলাকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত…
  • ২৪ জুন ২০২৬
সংসদে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চাক…
  • ২৪ জুন ২০২৬
বাগেরহাটে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ২৪ জুন ২০২৬