বেরোবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও নম্বর জালিয়াতির অভিযোগপত্র জমা

২৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৭ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও ড. তানজিউল ইসলাম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও ড. তানজিউল ইসলাম © টিডিসি সম্পাদিত

দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি এবং নাম্বার টেম্পারিংয়ের অভিযোগ ঘিরে সরব রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। এবার তাদের মধ্যে এক শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলামের (জীবন) বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যৌন হয়রানি ও নাম্বার টেম্পারিংয়ের অভিযোগপত্র জমা পড়েছে ।

আজ বৃহস্পতিবার( ২৪ এপ্রিল) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্টারের ইমেইলে একই বিভাগের শিক্ষক ড. তানজিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দিয়েছেন। অভিযোগপত্রে তিনি শিক্ষক জীবনের বিরুদ্ধে মানসিক নির্যাতন, ভয়ভীতি দেখানো, যৌন হয়রানি ও মার্ক টেম্পারিং করে ফলাফল খারাপ করিয়ে দেয়ার কথা উল্লেখ করেন।

অভিযোগ পত্রে বলা হয়, ওই শিক্ষার্থী দেশের বাহিরে অবস্থান করায় স-শরীরে হাজির হয়ে অভিযোগ জমা দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। তাই উপাচার্য ও রেজিস্ট্রার দপ্তরে ইমেইলের ও হোয়াটসআ্যপের মাধ্যমে লিখিত অভিযোগ পাঠিয়েছেন। পাশাপাশি তিনি তার সঙ্গে ঘটে যাওয়া সব অন্যায়ের বিচার চেয়েছেন।

অভিযোগপত্রের ব্যাপারে রেজিস্ট্রার ড. হারুন  অর রশীদ বলেন, ইমেইলে তার অভিযোগটি পেয়েছি। তৎক্ষণাৎ সেটি  প্রিন্ট করে সংশ্লিষ্ট কমিটির কাছে উপস্থাপন করেছি। অভিযোগকারী তার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। তাই আমরা নাম প্রকাশ করতে পারব না।  তদন্ত কমিটি শীঘ্রই তদন্ত করে প্রতিবেদন জমা দেবে বলে আশা করি।

যৌন হয়রানি এবং নাম্বারটা টেম্পারিং বিষয়ে গঠিত অভিযোগ  সেলের সদস্য সচিব  সদস্য সচিব অধ্যাপক ড. ইলিয়াছ প্রামানিক বলেন,  আমরা অভিযোগ পত্র হাতে পেয়েছি। এই নামে ওই বিভাগে কেউ আছে কিনা এটা আমরা খতিয়ে দেখব। স্যোশাল  মিডিয়াই ভাইরাল হওয়া শিক্ষক ছাত্রীর কথোপকথনের তিনটি অডিও ক্লিপের বিষয়ে তিনি বলেন, আমরা শুরুতে কথোপকথনকারীদের সাক্ষাৎকার নেব। তারা স্বীকার না করলে পরবর্তীতে অডিও ক্লিপগুলো ল্যাব টেস্টে পাঠানো হবে।

ট্যাগ: বেরোবি
শেরপুর সীমান্তে ভারতীয় পোশাক জব্দ
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
জামিন পেলেন পরীমনি
  • ০৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার 
  • ০৫ নভেম্বর ২০২৬
৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বিকেটিটিসি, মিল…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, ব্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950