জবি রেজিস্ট্রারকে পদত্যাগ করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম, কুশপুত্তলিকা দাহ

২৪ এপ্রিল ২০২৫, ০৩:০৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০২:২৭ PM
জবির রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো: গিয়াস উদ্দিন ও তার কুশপুত্তলিকা দাহ

জবির রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো: গিয়াস উদ্দিন ও তার কুশপুত্তলিকা দাহ © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক ও অমানবিক আচরণের প্রতিবাদে রেজিস্ট্রারকে পদত্যাগ করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ করেন তারা। 

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক ও অমানবিক আচরণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে একটি মিছিল করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে বিক্ষোভ শেষে কুশপুত্তলিকা দাহ করেন তারা।

এ সময় ‘রেজিস্ট্রারের গদিতে, আগুন জ্বালো একসাথে, স্বৈরাচারের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না, দালালদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না, এক দুই তিন চার, রেজিস্ট্রার গদি ছাড়’ ইত্যাদি স্লোগান দেন তারা। 

এ বিষয়ে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তাকরিম বলেন, ‘রেজিস্ট্রার সাহেব অনেক সময়ই শিক্ষার্থীদের সাথে উগ্র ব্যবহার করে থাকেন। আমার সাথেও করেছেন একদিন। অবস্থাটা এমন ছিল, ভিসি স্যার ওই রুমে না থাকলে উনি গায়েও হাত তুলতে পারতো। এরকম উগ্র লোক প্রশাসনিক দায়িত্ব কীভাবে সামলাচ্ছেন জানি না। অতি দ্রুত উনাকে এই জায়গা থেকে মুক্তি দেয়া হোক। উনার মতো লোকদের জায়গা এখানে নাই।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ তারিখ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো: গিয়াস উদ্দিনের কাছে শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের গ্যারেজ থেকে গত তিন মাসে একাধিক সাইকেল চুরির ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দিতে যায় ইভান তাহসিভসহ কয়েকজন শিক্ষার্থী। এ সকল চুরির ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ নিয়ে যাওয়ার পরই তিনি এর সমাধান না করে উল্টো অভিযোগকারীদের সাথে উত্তেজিত হয়ে তাকে রুম থেকে বের করে দেন।

মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাস করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9