ইবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে তিতলী-রিমন

২৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৬ PM
সভাপতি ফারহানা নওশীন তিতলী এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রিমন

সভাপতি ফারহানা নওশীন তিতলী এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রিমন © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটির ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক আমার সংবাদ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফারহানা নওশীন তিতলী সভাপতি ও স্বদেশ প্রতিদিন এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহরিয়ার কবির রিমন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে এ কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। 

কমিটি ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজামান, প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল  ইসলাম, নির্বাচন কমিশনার সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম ও অধ্যাপক ড. মো. মিন্নাতুল করিম এবং আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

১১ সদস্য বিশিষ্ট কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাকিব আসলাম ও কোষাধ্যক্ষ দৈনিক আজকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রবিউল আলম। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এস এম শাহরীয়ার স্বাধীন (ফেস দ্যা পিপল), মো. মাশুক এলাহী (দৈনিক ভোরের পাতা), ওবায়দুল্লাহ আল মাহবুব (দৈনিক আজকালের কণ্ঠ), মনিরুজ্জামান তুহিন (দৈনিক এশিয়া বাণী), মো. সামিউল ইসলাম (দৈনিক জনবানী), মো. আশরাফুল ইসলাম (বাণিজ্য প্রতিদিন) ও মো. মিজানুর রহমান (দৈনিক আগামীর সময়)।

এ সময় প্রধান কমিশনার ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, ‘আজকের এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে রিপোর্টার্স ইউনিটি তাদের নতুন অধ্যায়ের সূচনা করবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের পজেটিভ ও নেগেটিভ দুটো নিউজকেই তারা যথাযথ ভাবে উপস্থাপন করবে। অতিরঞ্জিত কাটছাঁট নয়। তাদের পেশাদারি পথচলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অবশ্যই উজ্জ্বল হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র সংগঠন সবাই তাদের কাছে যেন পথের দিশা পাই। সবাইকে যেন সঠিক পরামর্শ দিতে পারে। ভুল তথ্য দিয়ে মিসগাইড না করে সবাইকে যেন গাইড করতে পারে সেই প্রত্যাশা রাখি।’

উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোটার্স ইউনিটির সকল সদস্য সৎ এবং যোগ্য শিক্ষার্থী, তারা সবসময়  সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরবেন। তারা ইসলামী বিশ্ববিদ্যালয়কে দেশ এবং বহির্বিশ্বে উপস্থাপন করবেন বলে আশা রাখি।’

ট্যাগ: ইবি
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাস করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9