কুবির এ ও সি ইউনিটের ফলাফল প্রকাশিত, জেনে নিন খুঁটিনাটি

২৩ এপ্রিল ২০২৫, ১২:১৩ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৮ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © লোগো

গুচ্ছপদ্ধতি থেকে বের হয়ে চার বছর পর নিজস্ব পদ্ধতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির এ ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হওয়া এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। এ ইউনিটে পাসের হার ৩৪ দশমিক শূন্য ৫ শতাংশ। এখানে জিপিএ ছাড়া পরীক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৭৭। আর সি ইউনিটে পাসের হার ৬৯ দশমিক ৭৫ শতাংশ। এখানে জিপিএ ছাড়া পরীক্ষার্থী সর্বোচ্চ নম্বর ৮৮। পূর্ণাঙ্গ ফল আজ বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ভর্তি পরীক্ষা গ্রহণের পর এরই মধ্যে আমাদের এ ও সি ইউনিটের ফল প্রকাশের প্রক্রিয়ার কার্যক্রম শেষ হয়েছে। কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দিবাগত রাত ১২টার পর অর্থাৎ ২৩ এপ্রিলের প্রথম প্রহরে ফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা নিজ প্রোফাইলে লগইন করে ফল দেখতে পারবেন।’

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শনিবার (১৯ এপ্রিল) সি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১টায় এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ৩টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রে সি ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ২৬টি কেন্দ্রে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩০টি আসনের বিপরীতে এবার এ, বি ও সি—তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৬৬ হাজার ৪০২। সে হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ৬৪।

গত শনিবার এ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩২ হাজার ৬৫৭ জন আবেদনকারীর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেন ২১ হাজার ৯৯৪ জন। শতাংশ হিসাবে উপস্থিতির হার ৬৭ দশমিক ৩৫ শতাংশ। এই ইউনিটে মোট আসন রয়েছে ৩৫০। আর সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯ হাজার ৯৫২ জন আবেদনকারীর মধ্যে ৭ হাজার ৬৪৬ জন পরীক্ষা দিয়েছেন, যা শতাংশ হিসাবে উপস্থিতির হার ৭৬ দশমিক ৮৩ শতাংশ। সি ইউনিটে মোট ২৪০ আসন রয়েছে। ২৫ এপ্রিল বিকেল চারটায় অনুষ্ঠিত হবে সর্বশেষ বি ইউনিটের (কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা। এই ইউনিটে ৪৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৯২ জন। এতে প্রতিটি আসনের জন্য লড়বেন ৫৪ জন।

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গত ২ ফেব্রুয়ারি ভর্তির আবেদন শুরু হয়। প্রথমে ২২ ফেব্রুয়ারি আবেদনের সময়সীমা থাকলেও পরবর্তী সময়ে বর্ধিত সময়সীমা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত (দিন–রাত যেকোনো সময়, এমনকি বন্ধের দিনেও) আবেদন করতে পেরেছেন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা। ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জিপিএর ওপর ৩০ নম্বর কমিয়ে ১২০ নম্বরের ভিত্তিতে পরীক্ষার্থীদের মেধাতালিকা তৈরি করা হবে। এ ক্ষেত্রে পরীক্ষা হবে ১০০ নম্বরের এবং বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর।

ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9