গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুই সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২১ এপ্রিল ২০২৫, ০২:৪৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৮ PM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি

জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের দুই নেতার ওপর হামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটোকের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।

মানববন্ধন চলাকালে মার্কেটিং বিভাগের সোহেল আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের জোবায়ের ফাহিম ও ইএসডি বিভাগের শোয়েব উদ্দিন বক্তব্য দেন।

এ ঘটনায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়ে বক্তার বলেন, হামলার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

গত শুক্রবার জেলা শহরের গণপূর্ত বিভাগের সামনে চাঁদাবাজ আখ্যা দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সমন্বয়ক এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্যসচিব সাইদুর রহমানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জসিম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে একটি মামলা করেন।

ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9