আগের প্রশাসনের বাজেটে লিফট নির্মাণ, শিক্ষার্থীরা না চাইলে হবে না—জবি উপাচার্য

২০ এপ্রিল ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪৯ PM
লিফট নির্মাণের জন্য খনন কাজ ও জবি উপাচার্য অধ্যাপক রেজাউল করিম

লিফট নির্মাণের জন্য খনন কাজ ও জবি উপাচার্য অধ্যাপক রেজাউল করিম © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনে দ্বিতীয় তলায় উঠতে লিফটের কাজ সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, এটার বাজেট আগেই ছিল। বাজেটের টাকা অন্য কোথাও কাজে লাগানো যাবে না। বাইরে থেকে আসা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য লিফট করা হচ্ছে। আজ রবিবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনে লিফট লাগানোর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি হলে এ মন্তব্য করেন উপাচার্য।

জবি উপাচার্য বলেন, ‘লিফট মূলত কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসেন তাদের জন্য করার কথা। ইউজিসি চেয়ারম্যান আসলে তাকে আমি আমার রুমে নিতে পারিনি। কারণ তিনি সিঁড়ি বেয়ে উঠতে পারেন না। তবে শিক্ষার্থীরা না চাইলে, লিফট হবে না। এর আগে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ সংলগ্ন রাস্তার পাশে ভিসি ভবনে লিফট লাগানোর কাজ শুরু করে।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন আবাসন। অথচ আবাসনের কাজ শুরু না করে উপাচার্যের ভবনে লিফট লাগানো গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিলাসিতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভূমি ও আইন ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী লেখেন, ‘পোলাপানের থাকার মতো হল নাই, খাওয়ার মতো ডাইনিং নাই। আর এদিকে আমাদের ভিসি ভবনের রাজার ছেলেদের ২ তলায় উঠার জন্য লিফট বানাচ্ছে।’

এ বিষয়ে চিফ ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, ‘ঢাকার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে উপাচার্য মহোদয়ের সঙ্গে দেখা করতে অনেক সিনিয়র সিটিজেন, বিদেশি শিক্ষক আসেন। যাদের জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠা বেমানান দেখায়। আর তাছাড়া সিঁড়ির ধাপগুলো অনেক বড় বড়। সেকারণে লিফট করার সিদ্ধান্ত নেওয়া হয়।’

ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9