বেরোবির কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য নামাজের ব্যবস্থার উদ্যোগ

২০ এপ্রিল ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৫৭ PM

© সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মসজিদের সম্প্রসারণ কাজের মাধ্যমে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য আলাদাভাবে নামাজের ব্যবস্থা করা হবে। এছাড়া মসজিদের খতিব ও মোয়াজ্জিনের জন্য আলাদা অফিসরুমও তৈরি করা হবে। 

আজ রবিবার (২০ এপ্রিল) সকালে ছাত্রীদের জন্য নির্মাণাধীন কমনরুমের প্রথম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের তৃতীয় তলার সম্প্রসারণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এবং কবি হেয়াত মামুদ ভবনের মাঝে কমনরুমের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের সকল সুবিধা নিশ্চিত করার জন্য বিভিন্ন অবকাঠামো গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, পূর্ববর্তী প্রশাসন কমনরুম নির্মাণের কাজটি শুরু করেছিল, তবে সেই কাজটিকে ত্বরান্বিত করার জন্য বর্তমান প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়। ছাত্রীদের কমনরুম নির্মাণের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি-দাওয়া পূরণ হতে চলেছে। মেয়েদের কমনরুমে মহিলাদের জন্য বাচ্চাদের ব্রেস্ট ফিডিং কর্ণারের ব্যবস্থা থাকবে। তিনি জানান, প্রথম তলার কাজ শেষে অতি শীঘ্রই ছাত্রীদের কমনরুমের দোতালার কাজও শুরু করা হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো তাজুল ইসলামসহ প্রকৌশল দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: বেরোবি
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9