নাটোরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

১৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৮ PM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি

নাটোরের বড়াইগ্রামের জুঁই নামের সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে মুখাবয়ব এসিড দিয়ে ঝলসে দেওয়ার ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
 
আজ শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুমা নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই বিক্ষোভ ও প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, ইবি শিবির সেক্রেটারি মো. ইউসুফ আলীসহ নাটোর ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
 
এ সময় বক্তারা বলেন, ‘সারা দেশে বিভিন্ন সময়, বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ঘটলেও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ঘটনা আমরা আজ পর্যন্ত দেখিনি। প্রতিটি ধর্ষণের পরেই সর্বমহল থেকে প্রতিবাদ করা হলেও কোনোভাবেই ধর্ষণ বন্ধ করা যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নাটোরের জুঁইসহ এযাবৎ ঘটা প্রতিটি ধর্ষণের দ্রুত বিচার সম্পন্নের দাবি জানাই।’
 
 
ইবি ছাত্রশিবির সেক্রেটারি ইউসুফ আলী বলেন, ‘এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদি বাংলাদেশে ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি দেওয়া হতো, ফাঁসি দেওয়া হতো, তাহলে এ ধরনের ঘটনা বাংলাদেশের ঘটত না। প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি, আপনি দ্রুত আইনের সংস্থার করুন ও বিচার ব্যবস্থার সংস্কার করুন। প্রতিটি ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার ব্যবস্থা করুন।’
 
প্রভোস্ট ড. এটিএম মিজানুর রহমান বলেন, ‘এ রাষ্ট্রব্যবস্থায় এ ধরনের ঘটনা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা এমন একটি পরিবর্তিত বাংলাদেশ দেখতে চাই যেখানে প্রতিটি মানুষ সে যে ধর্মেরই হোক, যে বয়সেরই হোক নিরাপদে থাকবে। প্রশাসন তথা সরকারের কাছে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং এ ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশ আর দ্বিতীয়বার না ঘটে। আমার যেমন বাংলাদেশ চাই তা না হওয়া পর্যন্ত ছাত্রসমাজের প্রতি আহ্বান জানাব যেন তাদের জন্য তাদের প্রতিবাদের ভাষা চালু রাখে।’
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence