কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা

১৫ এপ্রিল ২০২৫, ০৭:১৮ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১৬ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট ও বেলা ৩টায় ‘এ’ ইউনিট এবং ২৫ এপ্রিল ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্দেশনাগুলো হলো—

১. পরীক্ষার্থীদের ১ ঘণ্টা আগে কেন্দ্রে এবং ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট সময়ের পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

২. পরীক্ষার্থীরা কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ব্যাগ, বই, কাগজ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। তবে ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করলেও রুমের এককোনায় রেখে পরীক্ষা দিতে হবে।

৩. রোল নম্বর ও সেট কোডে কোনো প্রকার ঘষামাজা বা কাটাকাটি করলে বাতিল বলে গণ্য হবে।

৪. পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবেন না।  

৫. উত্তরপত্রে দেওয়া নির্দেশাবলি মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে।  

৬. পরীক্ষার্থীদের কান ও মুখমণ্ডল চেক করা হবে। মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষক চেক করবেন।

৭. প্রতি ৫টি পরীক্ষার হলের দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।

 

স্নাতকে ইংরেজি কোর্স অন্তর্ভুক্তি নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীর…
  • ২২ এপ্রিল ২০২৬
মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬