ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫ এপ্রিল ২০২৫, ১২:৪৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:০৭ AM
ঢাকা কলেজ ও সিটি কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী সংঘর্ষে জড়িয়ে পড়ে

ঢাকা কলেজ ও সিটি কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী সংঘর্ষে জড়িয়ে পড়ে © টিডিসি ফটো

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি হন। পরে সংঘর্ষ নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ সময় মিরপুর সড়কে সাময়িকভাবে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের একটি দল সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেন। অপরদিকে সাইন্সল্যাব মোড় থেকে সিটি কলেজ শিক্ষার্থীদেরও সরিয়ে কলেজে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিতে বয়স নির্ধারণ

বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। পুলিশের উপস্থিতিতে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ কারণে বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে যানবাহনসহ বিভিন্ন স্থাপনা।

সরকারের ১৮০ দিন: শিক্ষায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন শিক্ষ…
  • ১৭ আগস্ট ২০২৬
দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
  • ১৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
স্বপ্ন থেকে সাফল্যে: পাবিপ্রবি নিয়ে উপাচার্যের আগামীর পরিকল…
  • ১৭ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage