কুয়েটের সিদ্ধান্তের প্রতিবাদ ইবি ছাত্র ইউনিয়নের

১৫ এপ্রিল ২০২৫, ১১:৫৩ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১০ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৩৭ শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদ ও অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক মনির হোসেন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদলিপিতে তারা শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহার করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং উপাচার্যের অপসারণের দাবি জানান।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতারা এ ঘটনাকে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক নিপীড়নের উদাহরণ হিসেবে আখ্যায়িত করে বলেন, শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত আক্রমণ, সহিংসতা, সাময়িক বহিষ্কার এবং মিথ্যা মামলা মূলত তাদের মতপ্রকাশের অধিকার রোধ করার অপচেষ্টা।

সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম এক যৌথ বিবৃতিতে জানান, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে উল্টো হামলার শিকার ২২ জন শিক্ষার্থীর নাম উল্লেখসহ আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা শিক্ষার্থীর বিরুদ্ধে স্থানীয়দের মাধ্যমে মামলা করেছে।

তারা আরও বলেন, কুয়েটের ৩৭ জন শিক্ষার্থীকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আমরা অনতিবিলম্বে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে ওই ঘটনায় করা মিথ্যা মামলাও অবিলম্বে প্রত্যাহার করে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

ট্যাগ: ইবি
রোমাঞ্চকর জয়ে নকআউটে মরক্কো
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপ ইতিহাসে অন্যরকম ‘হাফ-সেঞ্চুরি’ ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন
  • ২৫ জুন ২০২৬
ব্রুনোর অনবদ্য অ্যাসিস্টে কুনিহার গোল
  • ২৫ জুন ২০২৬
১৯ হাজার দিন পর বিশ্বকাপে হাইতির গোল
  • ২৫ জুন ২০২৬