না ফেরার দেশে কুবি শিক্ষার্থী তিন্নি

১৪ এপ্রিল ২০২৫, ১০:২৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৮ AM

© সংগৃহীত

রক্ত সংক্রমণ ও ফুসফুস জনিত রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী তিন্নি আক্তার। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৪ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। 

জানা যায়, তিন্নি আক্তার কিছুদিন থেকে হার্টের সমস্যায় ভুগছিলেন। সেসময় চিকিৎসকের সরনাপন্ন হলে চিকিৎসকরা সে সময় তার হৃদরোগজনিত জটিলতার কথা জানান। কিন্তু আজ হঠাৎ অবস্থার অবনতি হলে তাঁকে মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তাঁর ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিক তাকে আইসিইউতে নেয়া হলেও সন্ধার দিকে তিনি মৃত্যুবরণ করেন।  

এবিষয়ে আইন বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী ইয়াসিন পাঠান সৈকত বলেন, এর আগেও একবার পরীক্ষা চলাকালীন সময়ে তিন্নি অসুস্থ হয়ে পড়ে। সেসময়েও তাৎক্ষণিক তাকে হসপিটালে নেয়া হয়। কিন্তু অবস্থা এতোটা গুরুতর বলে সেসময় জানা যায়নি। আজ তার ছোট ভাই দুপুরে তিন্নির জন্য জরুরী ভিত্তিতে রক্ত লাগবে বলে আমাকে জানায়। এরপর সন্ধায় তিন্নি না ফেরার দেশে চলে যান বলে খবর পাই। 

আইন বিভাগের বিভাগীয় প্রধান আলী মোরশেদ কাজেম বলেন, অসুস্থতার বিষয়টি বিভাগকে ঐভাবে জানানো হয়নি। তাই এতোদিন আমরাও সেভাবে জানতাম না। তবে এমন হৃদয়বিদারক সংবাদে আমরা শোকাহত এবং মর্মাহত। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাই।

প্রসঙ্গত, তার জানাজা দুপুরের আগেই হবে বলে জানালো 'আফজাল' নামের তিন্নির চাচাতো ভাই। এখনো হসপিটাল থেকে রিলিজ হয়নি।

ট্যাগ: কুবি
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় পোশাক জব্দ
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
জামিন পেলেন পরীমনি
  • ০৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার 
  • ০৫ নভেম্বর ২০২৬
৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বিকেটিটিসি, মিল…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950