গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু

১৮ জানুয়ারি ২০২৬, ১১:৪২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে দাদি-নাতিসহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ সিকদারের ছেলে ইরান সিকদার (৫৫)।

মুকসুদপুর-কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মীর সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাশিয়ানী উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজিব সিকদারের বাড়ির কাছেই বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে বেড়া তৈরি করা ছিল।সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুইজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় রাহেলা বেগমের নাতি সাইফান গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় সাইফানকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬