ভর্তিচ্ছুদের জন্য থাকছে পবিপ্রবির বিশেষ বাস সার্ভিস

১১ এপ্রিল ২০২৫, ১১:৪৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪০ AM
পবিপ্রবি বাস

পবিপ্রবি বাস © সংগৃহীত

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছুদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। আজ শুক্রবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ কামাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভর্তি পরীক্ষার্থীদের পবিপ্রবি ক্যাম্পাসে নিরাপদ ও সময়মতো পৌঁছাতে সহায়তা করতে শনিবার (১২ এপ্রিল) দুইটি নির্ধারিত রুটে বিশেষ বাস সার্ভিস চালু থাকবে। একটি বাস সকাল ১০টা ৩০ মিনিটে লেবুখালী বাইপাস থেকে এবং অপরটি দুপুর ১২টায় পটুয়াখালী শহর থেকে ছেড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশে যাত্রা করবে।

এই বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ ভর্তিচ্ছু ও অভিভাবকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে বলে জানিয়েছেন অনেকেই।

প্রসঙ্গত, কৃষি গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence