বাউবির এসএসসি পরীক্ষা শুরু কাল, পরীক্ষার্থী ৩৪ হাজার

১০ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৮ AM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা আগামীকাল শুক্রবার (১১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা-২০২৫ আগামীকাল (১১ এপ্রিল) থেকে দেশব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে। সারা দেশে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট ১৯৮টি কেন্দ্রে এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৪ হাজার ২৫৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ৩৫৩ জন পুরুষ এবং ১১ হাজার ৯০১ জন নারী। এ পরীক্ষা বাউবি নির্ধারিত রুটিন অনুযায়ী শুক্রবার ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। পরীক্ষা ৯ মে ২০২৫ তারিখ শুক্রবারে শেষ হবে।

প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। বিস্তারিত বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে বলে জানানো হয়। 

ট্যাগ: বাউবি
প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9