গাজার প্রতি সংহতি জানিয়ে বিইউপি শিক্ষার্থীদের বিক্ষোভ

০৭ এপ্রিল ২০২৫, ০১:৪৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪০ PM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি

গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও ফিলিস্তিনি নাগরিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীরা মিরপুর ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন। 

আজ সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই প্রতিবাদে কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘ফ্রি ফ্রি পালেস্টাইন’; ‘ফিলিস্তিন মুক্ত করো’; ‘ইসরায়েলের দালালেরা হুশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন। 

এ সময় শিক্ষার্থীরা ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের অব্যাহত হামলা ও মানবতাবিরোধী অপরাধের নিন্দা করেন এবং একই সঙ্গে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন।

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে হতাশ ট্রাম্প
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬