বেরোবিতে প্রধান বিচারপতির শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন

০৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৫ PM
বেরোবিতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

বেরোবিতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ © টিডিসি ফটো

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করেছেন। আজ রবিবার (৬ এপ্রিল) দুপুরে ক্যাম্পাসে প্রধান বিচারপতির আগমন উপলক্ষ্যে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন। এসময় তিনি শহীদ আবু সাঈদের সহপাঠী ও সতীর্থদের সঙ্গে কথা বলেন। ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে শহীদ আবু সাঈদের বীরত্বপূর্ণ সাহস ও দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার ঘটনা প্রত্যক্ষদর্শীদের কাছে শোনেন। এ সময় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন প্রধান বিচারপতি। 

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এসময় বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী শহীদ আবু সাঈদের স্মৃতির স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে প্রধান বিচারপতিকে জানান।

পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ডিএমপির শিক্ষাবৃত্তি পেল ৪৩৭ কৃতী শিক্ষার্থী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজা-ইয়াবাসহ যুবদল নেতার ছেলেসহ আটক ৩
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর লালবাগের বাসায় একা থাকা আইনজীবীর মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪০ 'মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার' নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ভর্তিতে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে ১০০ নম্বরের পরী…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সং…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9