ছুটি শেষে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ফিরল তিন বিশ্ববিদ্যালয়

০৬ এপ্রিল ২০২৫, ০৯:০১ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৩ AM
ঢাবি, বেরোবি ও জবির লোগো

ঢাবি, বেরোবি ও জবির লোগো © টিডিসি ফটো

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ রবিবার (৬ এপ্রিল) থেকে খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ তিনটি সরকারি বিশ্ববিদ্যালয়। বাকি দুটি বিশ্ববিদ্যালয় হলো-জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এদিন থেকেই স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু হচ্ছে। 

গত ২৫ মার্চ ছিল ঈদের ছুটির আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্মকর্তাদের শেষ কর্ম দিবস। এর আগে গত ১৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন শুরু হয় ক্লাস কার্যক্রম, যা চলে ২০ মার্চ পর্যন্ত। ঈদের ছুটি কাটিয়ে রবিবার থেকে আবারো ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা।

গত ২৩ মার্চ থেকে ঈদুল ফিতর উপলক্ষে ছুটি ঘোষণা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ছুটি শুরুর আগে ও পরের শুক্র ও শনিবারসহ মোট ১৬ দিনের ছুটি ছিল। ছুটি শেষ রবিবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে।

আরো পড়ুন: ৯ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

এছাড়া গত ২৬ মার্চ বুধবার থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ ছিল। ‎তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা চালু রাখা হয়।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১২ দিনের ছুটি শেষ রবিবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে। এর আগে ২৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং ২৮ মার্চ প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬