ঈদের ছুটি শেষে খুলনা বিশ্ববিদ্যালয় খুলছে আজ

০৬ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৩ AM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

পবিত্র জুমাতুল বিদা, পবিত্র শব-ই ক্বদর এবং পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) খুলছে আজ রবিবার (৬ এপ্রিল) খুলছে। এ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম চলবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে আজ রবিবার (৬ এপ্রিল) থেকে খুলছে সরকারি অফিস। আজ থেকে সরকারি অফিস, উচ্চ ও নিম্ন আদালত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রোজার আগের সময় ধরে চলবে।

আরো পড়ুন: ৯ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

রোজা ও ঈদের ছুটি শেষে আগের নিয়মে ফিরছে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। রবিবার থেকে আগের মতোই অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে হতাশ ট্রাম্প
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬