ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সুরক্ষায় মধ্যরাতে প্রক্টরের টহল

০৪ এপ্রিল ২০২৫, ০২:৪৯ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৬ AM
টহল দিচ্ছেন প্রক্টর

টহল দিচ্ছেন প্রক্টর © টিডিসি

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে থাকা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যেকোনো অনাকাঙ্ক্ষিত চুরির ঘটনা এড়াতে সিকিউরিটি সেলের সঙ্গে মধ্যরাতে টহলে নেমেছেন প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান। বৃহস্পতিবার (৩ এপ্রিল) মধ্যরাতে প্রক্টর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান বলেন, ক্যাম্পাস ছুটি থাকাকালীন সময়ে চুরিসহ অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এবং যথাযথ ক্যাম্পাস সুরক্ষায় প্রতিদিনই এমন অভিযান পরিচালনা করা হবে।

কয়েক দিন আগে পাওয়া এক তথ্যের কথা উল্লেখ করে প্রক্টর বলেন, ‘আমাদের কাছে তথ্য আসছে আবাসিক হলের আশপাশে রাতে নেশা করে বহিরাগতরা। আমরা তথ্য পেয়েই সেসব জায়গা অভিযান চালিয়েছি। তবে বন্ধকালীন কোনো অপ্রতিকার ও চুরির ঘটনা ঘটেনি।’

অভিযানে আরও ছিলেন নিরাপত্তা সেলের সহকারী কর্মকর্তা জনি আহমেদ, নিরাপত্তা সুপারভাইজার আশরাফুল ইসলাম, আনসার পিসি (কুষ্টিয়া) মো. আলতাফ হোসেন, আনসার পিসি (ঝিনাইদহ) মিছিল শ্রী মনোজিৎ বালা প্রমুখ।

নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় পোশাক জব্দ
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
জামিন পেলেন পরীমনি
  • ০৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার 
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950