ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য বেরোবি উপাচার্যের বিশেষ আয়োজন

৩১ মার্চ ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১০ PM
ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য বেরোবি উপাচার্যের বিশেষ আয়োজন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য বেরোবি উপাচার্যের বিশেষ আয়োজন © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর উদ্যোগে ঈদের দিন আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। ঈদের ছুটিতে বিভিন্ন বাস্তবতায় যে সকল শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করছে তাদের জন্য সকালে ও দুপুরে বিশেষ খাবার প্রদান করা হয়। আজ সোমবার (৩১ মার্চ) দুপুরে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন ও তাদের বিষয়ে খোঁজখবর নেন। 

শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসে কর্মরত আনসার সদস্য, ফাঁড়ির পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের জন্যও বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। নামাজ শেষে সকালে আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য সেমাইসহ মিষ্টান্ন জাতীয় খাবারের ব্যবস্থা করা হয়। 

এ সময় উপাচার্য পত্নী মোছা মাহমুদা আখতার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, সহকারী প্রক্টর মো. আব্দুল্লাহ্-আল-মাহবুবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

ট্যাগ: বেরোবি
হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ‘ইমেরিটাস অধ্যাপক’ নিয়োগ বাতিল,…
  • ২৫ জুন ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে মোবাইলে সতর্কবার্তা গুগলের, ফোন …
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলছে রুট মেরামত
  • ২৫ জুন ২০২৬
১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা 
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ…
  • ২৫ জুন ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
  • ২৫ জুন ২০২৬