কুবির বিজয়-২৪ হলে ঈদে শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ ভোজ

২৯ মার্চ ২০২৫, ১২:১৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৪ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে আসন্ন ঈদুল ফিতরের দিন হল কর্তৃপক্ষের উদ্যোগে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন সকাল ও দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। যারা হলে অবস্থান করবেন, তাদের তালিকা প্রস্তুতের জন্য আজ শনিবার (২৯ মার্চ) রাত ৯টার মধ্যে হল গেটের (নতুন অংশ) সংরক্ষিত খাতায় নাম লিপিবদ্ধ করার অনুরোধ করা হয়েছে।

হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, ‘আমি অনেক আগেই ব্যাপারটি নিয়ে ভাবছিলাম। মূল কারণ হচ্ছে, অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, তারা বাড়ি যেতে পারছেন না। অনেককে ভাড়া দিয়ে সাহায্য করেছি। অনেকে হলে অবস্থান করছেন। হলের প্রভোস্ট হিসেবে কিছু দায়িত্ব পালন করি, যেহেতু আমি তাদের গার্ডিয়ান। সেজন্য আমি ঈদের দিন সকালে এবং বিকেলে খাবারের আয়োজন করেছি।’

আরো পড়ুন: ‘পড়াশোনা শেষ, সবার প্রশ্ন কী করছি—তাই ঈদে বাড়ি যাওয়া হয়নি’ 

তিনি আরো বলেন, ‘আমরা সাধারণত ঈদের দিন ভালো খাবার খাই। তারা হয়তোবা সে সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। সে কারণে আমি একটু পরিকল্পনা করেছি, খাবারের আয়োজন করার। যাতে তারা বাড়ি যাওয়ার অভাব কিছুটা হলেও পূরণ করতে পারে।’

এইচএসসি পাসেই চাকরি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, আবেদন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে ড্যাফোডিল এআই-এর বড় অর্জন, শীর্ষ ৫০…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপি মিতু-নুসরাতকে ‘বেশ্যা’ আখ্যা জিয়া সাইবার ফোর্স নেতার, …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এনএসইউতে ফল ২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অফ সিজনে নওগাঁর আমের বাজার ধরে রেখেছে কাটিমন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল মাউশি,…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9