অসহায় ও দুস্থ মানুষের মাঝে বেরোবিসাসের ঈদসামগ্রী বিতরণ

২৮ মার্চ ২০২৫, ০৬:৪০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
ঈদ সামগ্রী বিতরণ

ঈদ সামগ্রী বিতরণ © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ঈদসামগ্রী বিতরণ করেছে। আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে উপাচার্য, রেজিস্ট্রার ও শিক্ষকবৃন্দ ও সাংবাদিক সমিতির সদস্যদের উপস্থিতিতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

ঈদসামগ্রী পেয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে আনন্দের ঝলক দেখা যায়। বিশেষ করে নতুন জামা পেয়ে শিশুরা অত্যন্ত খুশি হয়। 

এসময় সহকারী প্রক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুব বলেন, ‌‘ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। বেরোবিসাসের এই উদ্যোগের ফলে আমরা ধনী-গরিব সবাই মিলে ঈদ উদযাপন করতে পারবো।’

রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ বলেন, ‘ক্যাম্পাসে সবাই যখন বাড়ি চলে গেছে, তখনও সাংবাদিকরা ক্যাম্পাসে থেকে পথশিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। তারা নিজেদের উপার্জন বা সামর্থ্যের মাধ্যমে অন্যের পাশে দাঁড়িয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

উপাচার্য ড. শওকাত আলী বলেন, ‘সাংবাদিক সমিতি ছিন্নমূল মানুষের মাঝে ঈদ সামগ্রী ও ছোট্ট বাচ্চাদের মাঝে পাঞ্জাবি বিতরণ করে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে। তারা যে আদর্শ এ বিশ্ববিদ্যালয়ের মাটিতে তুলে ধরেছে, তা সত্যিই প্রশংসনীয়। আগামীতেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এরকম দায়িত্বশীল ভূমিকা রাখবে এবং দেশ ও জাতির কথা তুলে ধরবে। আমরা তাদের এই মহৎ কাজের জন্য সাধুবাদ জানাই।’                                                                               

ট্যাগ: বেরোবি
প্রাথমিক বৃত্তির ফলাফল নিয়ে সর্বশেষ যা জানা গেল
  • ২৫ জুন ২০২৬
ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই
  • ২৫ জুন ২০২৬
১১ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করল বিজিবি
  • ২৫ জুন ২০২৬
‘ঋণ করো ঘি খাও’ প্রবাদটিকে বিএনপির এমপিরা সিরিয়াসলি নিয়েছেন
  • ২৫ জুন ২০২৬
পবিত্র আশুরা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখ…
  • ২৫ জুন ২০২৬
কাশ্মিরে থানায় ঢুকে পুলিশকে পেটাল সেনাসদস্যরা, ৪০ জনের বিরু…
  • ২৫ জুন ২০২৬