চাঁদা তোলার অভিযোগে জবি ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত  

২৮ মার্চ ২০২৫, ০২:৫৫ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
লোগো

লোগো © ফাইল ফটো

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলেল যুগ্ম-আহবায়ক সুমন সরদার, রাশেদ বিন হাকিম ও ওমর ফারুকের সাংগঠনিক পদ থেকে এক মাসের জন্য অব্যাহতি দেয়া হয়। 

আজ শুক্রবার (২৮ মার্চ ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত ২২ মার্চ আজমেরী পরিবহনের কাউন্টার দখল ও চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বাস মালিকদের মারধর করার অভিযোগ ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বিরুদ্ধে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে সুমনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় সংসদ। 

গত ২৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগ উঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ক রাশেদ বিন হাকিম ও ওমর ফারুকের বিরুদ্ধে।  বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ২০২৩ সালের নভেম্বরে 'খাওন দাওন' নামে একটি খাবারের দোকান শুরু করেন। ব্যবসা ভালো চললেও পরীক্ষার কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা সাময়িকভাবে দোকানটি বন্ধ রাখেন। দোকান বন্ধ থাকায় রাশেদ ও ফারুক দোকানের জায়গা দখলের চেষ্টা চালান এবং প্রতিদিন ৫০০ টাকা করে তাদের কাছে চাঁদা দাবি করেন। এরপর গত বৃহস্পতিবার ২৩ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন জনকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিলো কেন্দ্রীয় ছাত্রদল।

প্রস্তুত হচ্ছে আইবাস প্লাস প্লাস, জারি হবে ৭টি পৃথক এসআরও
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘রিঅ্যাক্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, আবেদন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে ড্যাফোডিল এআই-এর বড় অর্জন, শীর্ষ ৫০…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপি মিতু-নুসরাতকে ‘বেশ্যা’ আখ্যা জিয়া সাইবার ফোর্স নেতার, …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9