শেরপুর সরকারি কলেজে কর্মচারীদের মধ্যে ঈদ উপহার বিতরণ

২৬ মার্চ ২০২৫, ০২:১৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর সরকারি কলেজের কর্মচারীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়

ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর সরকারি কলেজের কর্মচারীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয় © টিডিসি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর সরকারি কলেজের কর্মচারীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) কলেজ প্রাঙ্গণে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়। এ সময় কলেজের বিভিন্ন স্তরের কর্মচারীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ ছয় ধরনের ঈদ সামগ্রী।

এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ, উপাধ্যক্ষ অধ্যাপক শাহ্ কামাল উদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

আরও পড়ুন: মাস্টার্স শেষে চাকরির পেছনে না ছুটে আঁখি এখন স্বাবলম্বী

অধ্যক্ষ আবদুর বউফ বলেন, ‘ঈদ সবার জন্য আনন্দের উৎসব। আমাদের কলেজ পরিবারে যারা পরিশ্রম করেন, তাদের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।’

উপহার পেয়ে কর্মচারীরা আনন্দ প্রকাশ করেন এবং কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতার সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে।

হুমকি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতার সব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, সাবেক ছাত্রদল নেতাসহ আটক ২
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী সভা শুরু, এজেন্ডায় পরবর্তী নির্ব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকাতের টাকায় উন্নয়ন করেছে ডাকসু, দৃঢ় বিশ্বাস হামিমের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুত হচ্ছে আইবাস প্লাস প্লাস, জারি হবে ৭টি পৃথক এসআরও
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘রিঅ্যাক্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9