ঈদের ছুটিতে আইডি কার্ড ছাড়া বেরোবিতে প্রবেশ নিষেধ 

২৫ মার্চ ২০২৫, ১০:৩৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪০ PM

© সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুমাতুল বিদা,শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে আইডি কার্ড ছাড়া ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো.ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ মার্চ ২০২৫ তারিখ থেকে ০৫ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত ‘জুমাতুল বিদা’, ‘শব-ই-কদর’ ও ‘ঈদ-উল-ফিতর’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ে বেরোবির সকল শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হলো।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬