মাঠ পরিদর্শনে উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ঈদ জামাত আয়োজনে ব্যাপক প্রস্তুতি

২৩ মার্চ ২০২৫, ০৪:০৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৫ PM
কেন্দ্রীয় মাঠ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম

কেন্দ্রীয় মাঠ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রথমবারের মতো পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে মাঠকে জামাত উপযোগী করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে মাঠকে পরিষ্কার করে মধ্যে বাঁশ পুঁতে ও শামিয়ানা টাঙিয়ে প্যান্ডেল তৈরির কাজ চলছে। এ ছাড়া ইতোমধ্যে মাঠে ‘ঈদ মোবারক’ লেখাসংবলিত ব্যানার টাঙানো হয়েছে। পাশাপাশি ঈদ জামাত আয়োজনের বিষয়টি খুলনাবাসীকে জানাতে প্রচার-প্রচারণারও উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ ২৩ মার্চ (রবিবার) সকালে সরেজমিনে কেন্দ্রীয় মাঠ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এ সময় তিনি মসজিদ কমিটি ও সংশ্লিষ্টদের কাছ থেকে ঈদ জামাত আয়োজনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে মাঠের কাজ শেষ করতে নির্দেশনা দেন এবং প্রথমবারের মতো মাঠে আয়োজিত ঈদ জামাতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ খুলনাবাসীকে আমন্ত্রণ জানান।

আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক আক্তার গ্রেপ্তার

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, মসজিদ কমিটির সভাপতি ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক শরিফ মোহাম্মদ খান, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মিজানুর রহমান, প্রশাসন শাখা প্রধান আবদুর রহমান, এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী, উপাচার্যের সচিব মো. মিজানুর রহমান খান, কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুুস ও প্রশাসন ভবনসংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে এবার মুখ খুললেন সারজিস

প্রসঙ্গত, খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ঈদের জামাত কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজন করা হয়। এবারই প্রথম ব্যাপকসংখ্যক লোকদের ঈদ জামাতে অংশ নেওয়ার সুযোগ করে দিতে কেন্দ্রীয় মাঠে ঈদ জামাত আয়োজন করা হচ্ছে। এ বছর ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

শিক্ষক ঘাটতি মেটাতে ৩ বিষয়ে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধানমন্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্য ত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ছাত্রশক্তির নেতৃত্বে হাসিব-রাইয়ান-রিপন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ স্থগিত হওয়া সেই রাবিপ্রবি ছাত্রদল নেতা ও ঠিকাদারের ফোনাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আওয়ামী লীগের মিছিলের পেছনে জামায়াতের হাত রয়েছে: রাশ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন ৮ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9