জবি উপাচার্যের পরিচয়ে হোয়াটসঅ্যাপে টাকা দাবি, থানায় অভিযোগ

২২ মার্চ ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১২ PM
জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম

জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে একটি প্রতারণাচক্রের বিরুদ্ধে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে উপাচার্যের বিশেষ সহকারী মো. আনোয়ার হোসাইন এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।  

পরবর্তীতে এ বিষয়ে কোতোয়ালী থানায় উপাচার্যের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আনোয়ার হোসেন। জিডিতে উল্লেখ করা হয়, একটি নম্বর (01856-064528) থেকে ২২ মার্চ দুপুর আনুমানিক ১:৩০ মিনিটে হোয়াটসঅ্যাপে উপাচার্য স্যারের ছবি ব্যবহার করে একটি অ্যাকাউন্ট খোলা হয় এবং অজ্ঞাতনামা ব্যক্তিরা বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থাপন করা হলো।

এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘আমাদের কাছে এখনো ডায়েরিটি এসে পৌঁছায়নি। তবে এমন কোনো ঘটনা ঘটে থাকলে আমরা দ্রুত ব্যবস্থা নেব। প্রয়োজনে বিষয়টি ডিবির সাইবার ক্রাইম ইউনিটের কাছে পাঠিয়ে তদন্ত করা হবে।’

উপাচার্যের পিএস মো. আনোয়ার হোসেন বলেন, আমি উপাচার্যের নির্দেশে থানায় জিডি করতে এসেছি। একটি নম্বর থেকে উপাচার্যের ছবি ব্যবহার করে ৪০ হাজার টাকা দাবি করার বিষয়টি সামনে এসেছে। সকলকে এ বিষয়টি নিয়ে সচেতন থাকার অনুরোধ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে এবং এমন কোনো প্রতারণামূলক বার্তা পেলে দ্রুত প্রশাসনকে জানাতে বলেছেন।

ট্যাগ: জবি
খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬
অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৫ জুন ২০২৬