গাজায় ইসরায়েলের হত্যাকাণ্ড ও ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

২১ মার্চ ২০২৫, ০২:১৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে দখলদার ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন হত্যাকাণ্ড ও ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

আজ শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’; ‘বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো’; ‘ফি ফ্রি প্যালেস্টাইন’; ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘ওহুদের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাচতে চাই’; ‘ফিলিস্তিনের কারণে, ভয় করিনা মরণে’; ‘বয়কট বয়কট, ইসরায়েল বয়কট’; ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন: মহামারির সময় যে হাসপাতাল রোগীদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে

বক্তারা বলেন, ‘ইসরায়েলি বাহিনীর বর্বর আক্রমণে হাজার হাজার ফিলিস্তিনি প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন। যারা মানবতার কথা বলে তারাই আজ বর্বরতার পক্ষে অবস্থান নিয়েছে। পশ্চিমা মানবতাবাদীরা সব জায়গায় মানবতার ফাঁকা বুলি আওড়ান। অথচ ফিলিস্তিনের বেলায় তাদের মানবতা কাজ করে না। ফিলিস্তিনিদের এই ন্যায্য অধিকারের বিষয়ে তারা কোনো মন্তব্য করছে না। অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি বর্বর হত্যাকাণ্ড বন্ধের দাবি জানাচ্ছি। এ নির্মম গণহত্যা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের অবশ্যই যথাযথ পদক্ষেপ নিতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘এই ক্রান্তিলগ্নে আমরা সুন্দরভাবে চলাচল করতে পারলেও আমাদের ফিলিস্তিনের ভাইবোনেরা সাহরি এবং ইফতারটাও স্বাচ্ছন্দ্যে করতে পারছে না৷ তাদের ঘুম ভাঙ্গে বোমার আওয়াজে। বিশ্ব মুসলিম নেতাদের বলতে চাই, আমরা সাধারণ মুসলিমরা প্রস্তুত আছি, আপনারা ঐক্যবদ্ধ হন এবং ফিলিস্তিনের পাশে দাড়ান। এই আক্রমণ অবশ্যই ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে। জানুয়ারীর যুদ্ধবিরতির চুক্তিটি ছিল প্রতারণার অংশ। সেই চুক্তি ফিলিস্তিনিদের যুদ্ধের গতি দমিয়ে দিয়েছে। বিশ্ব মুসলমানদের আহবান জানাই, আসুন আমরা এক হই, ফিলিস্তিনের পাশে দাঁড়াই।’

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence