গাজায় হামলার প্রতিবাদে জবি ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল 

২১ মার্চ ২০২৫, ০৮:৪৬ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৪১ PM
 ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল © টিডিসি

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জবি শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমাদ। শাখা সভাপতি আব্দুল ওয়াহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাসেম, সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট বরকত উল্লাহ লতিফ এবং কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ আশিকুল ইসলাম।  

এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জবি শাখার সহ-সভাপতি মোফাসসেল হোসেন সৈকত ও কবি নজরুল কলেজ শাখার সম্পাদক তাজিম দেওয়ান।  

এ বিষয়ে মুনতাসির আহমাদ বলেন, ‘ফিলিস্তিন ও ভারতে ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ চলছে। নিরীহ মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, অথচ বিশ্ব বিবেক এখনো নীরব। অনতিবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান নয়, বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। বিশ্ব মুসলমানরা যেমন আয়াসোফিয়ায় আজান দিয়েছে, তেমনি একদিন আল-আকসা মুক্ত হবে, বাবরি মসজিদেও আজান ধ্বনিত হবে।’ 

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence