এমসি কলেজে প্রথমবারের মতো ছাত্রশিবিরের গণ ইফতার

২১ মার্চ ২০২৫, ০১:৩১ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
এমসি কলেজে গণ ইফতার

এমসি কলেজে গণ ইফতার © টিডিসি ফটো

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে প্রথমবারের মতো গণ ইফতার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (২০ মার্চ)  কলেজ ক্যাম্পাসের কলা ভবন সংলগ্ন জারুলতলায় ছাত্রশিবিরের এমসি কলেজ শাখার উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে কলেজের প্রায় সাড়ে ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এমসি কলেজ‌ শাখা শিবিরের সেক্রেটারি জওহর লোকমান মুসান্নার সঞ্চালনায় ও সভাপতি ইসমাঈল খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহতাসিম বিল্লাহ শাহেদী, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন সিলেট বিভাগের সেক্রেটারি মাহবুবুর রহমান জালালাবাদী, শিবিরের সিলেট মহানগরের অর্থ সম্পাদক এটিএম ফাহিম, সাহিত্য সম্পাদক সাইফুর রহমান, প্রকাশনা সম্পাদক এনামুল ইসলাম, এমসি কলেজের সাবেক সভাপতি সৈয়দ নকীব হোসাইন, ইয়াছিন খান, আব্দুল্লাহ আল ফারুক ও ফয়জুল বারী দিনার।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ শিক্ষার্থী ও গণমানুষের কল্যাণে কাজ করে আসছে। ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের একটি সুন্দর ক্যাম্পাস উপহার দিতে সবসময় বদ্ধপরিকর। 

এমসি কলেজ শাখা শিবিরের নেতৃবৃন্দ বলেন, ছাত্রশিবির এমসি কলেজে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আজ শিক্ষার্থীদের জন্য এই গণ ইফতার কর্মসূচি আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা সাড়া দেওয়ায় তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে পড়ুন চীনের পিকিং ইউনিভার্সিটিতে, আবাসন-মাসিক উপব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদণ্ড
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে আপ্লুত উপাচার্য, লিখলেন— ‘জীবনে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9