ঈদুল ফিতরের ছুটিতে খোলা থাকবে জবি ছাত্রী হল

২০ মার্চ ২০২৫, ০২:৩৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ২৩ মার্চ থেকে শুরু হয়ে ৬ এপ্রিল পর্যন্ত চলবে এই ছুটি। তবে ছুটির মধ্যেও শিক্ষার্থীদের জন্য খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছুটির সময়ও ছাত্রীদের হলে অবস্থানের অনুমতি থাকবে। তবে ২৭ মার্চ থেকে হলের ডাইনিং পরিষেবা বন্ধ থাকবে।

হল প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা জানান, ছুটির সময় হল বন্ধ করার কোনো বাধ্যবাধকতা নেই।

তিনি বলেন, ‘হল খোলাই থাকে, তাতে কোনো সমস্যা নেই। তবে আমাদের দেখতে হবে ঈদের ছুটিতে কতজন ছাত্রী হলে অবস্থান করবে, কারণ তাদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তে হলে থাকা ছাত্রীদের জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে। বিশেষ করে দূর-দূরান্তের শিক্ষার্থীদের জন্য এটি একটি আশার খবর, যারা ছুটিতে বাড়ি ফিরতে পারছেন না।

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9