দীপাঞ্চলের সভাপতি জাহিদ, সম্পাদক শামীম

১৯ মার্চ ২০২৫, ১০:৩২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
সভাপতি জাহিদ ও সম্পাদক শামীম

সভাপতি জাহিদ ও সম্পাদক শামীম © ফাইল ফটো

ঢাকা কলেজে অধ্যয়নরত ভোলার বোরহানউদ্দিন উপজেলার শিক্ষার্থীদের সংগঠন দীপাঞ্চলের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ফারহান শামীম। নবনির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন। 

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর একটি হোটেলে এ কমিটি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন দীপাঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পরিচালক মো. আল আমিন, উপদেষ্টা মো. রিপন মোল্লা, মো. আকবার হোসাইন এবং মো. মাকসুদ উল্লাহ। 

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি, ফাহাদ হাওলাদার, তারেক ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, মো. শাহরিয়ার বাঁধন, মো.  কাউসার হোসাইন, সাংগঠনিক সম্পাদক সিপাহী আহমেদ নাসিম, সহ-সাংগঠনিক সম্পাদক এ আর হামিম রাকিন, প্রচার সম্পাদক হাসিব আহমেদ তুষার, দপ্তর সম্পাদক মারুফ খাঁন বর্ণ, কার্যনির্বাহী সদস্য সদস্য জাহিদ হাসান এবং মিয়াজি মোহাম্মদ সোহেল।

গ্রুপ এফ-এ শেষ ম্যাচে নামছে ৪ দল, কার সামনে কোন সমীকরণ?
  • ২৫ জুন ২০২৬
ওভার মার্কিং নাকি আন্ডার মার্কিং— বদলাচ্ছে ঢিলেঢালা খাতা মূ…
  • ২৫ জুন ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সৌদি আরবে…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে হত্যাকাণ্ডের শিকার সায়মা ঢাবি শিক্ষার্থী নয়
  • ২৫ জুন ২০২৬
স্কুল ফাঁকি দিয়ে ইউএনও’র হাতে ধরা, ৪ ছাত্রকে করতে হবে ৮০০ ব…
  • ২৫ জুন ২০২৬
মিস্ত্রী সেজে ঘরে ঢোকেন, গেট আটকানো মাত্রই  হামলা— যেভাবে এ…
  • ২৫ জুন ২০২৬