জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে ফরম পূরণের নতুন সূচি নির্ধারণ

১৯ মার্চ ২০২৫, ০৪:০১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ এপ্রিল পর্যন্ত পরীক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। আর সোনালী সেবার মাধ্যমে ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী এক বা একাধিক বিষয়ে এফ গ্রেড পাওয়া পরীক্ষার্থী তাঁদের এফ গ্রেড প্রাপ্ত কোড ছাড়াও সি বা ডি গ্রেড প্রাপ্ত আরও দুটি কোডে গ্রেড উন্নয়নের জন্য ফরম পূরণের আবেদন করতে পারবেন।

২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব ছাত্রছাত্রী এফ গ্রেড প্রাপ্ত কোডে ২০২৩ সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষায় ফরম পূরণ করেছেন, তাঁরা একই সঙ্গে গ্রেড উন্নয়নের জন্য সি এবং ডি গ্রেড প্রাপ্ত কোডে আবেদন করতে চাইলে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের মাধ্যমে আগের আবেদন বাতিল করে আবার আবেদন করতে হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তির শিরোনাম-২-এ আবেদন ফরম পূরণের নির্ধারিত ফির ক্রমিক নম্বর-১০-এ কেন্দ্র ফি ব্যবহারিক (প্রত্যেক পরীক্ষার্থীর প্রতি কোর্সের জন্য) কলেজ ফান্ডে জমা হবে ১৫০ টাকা—কথাটি পড়তে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় পোশাক জব্দ
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950