শেরপুর সরকারি কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৮ মার্চ ২০২৫, ০৯:০৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:০৫ PM

© টিডিসি ফটো

পবিত্র মাহে রমজানের পুণ্যতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে শেরপুর সরকারি কলেজের শহিদ মাহবুব হলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে শহিদ মাহবুব হলের ডাইনিং রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

হল সুপার আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুর রউফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহ্ কামাল উদ্দীন ও শিক্ষক পরিষদের সম্পাদক আনোয়ার হোসেন। 

এসময় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস দোয়া কবুলের মাস। এ মাসের রহমত বরকত অন্যান্য মাসের তুলনায় বেশি। এ মাসটিতে প্রত্যেক মুসলমানের বেশি বেশি আমলের মাধ্যমে কাটানো উচিত। এ মাসের ইবাদতের সওয়াব অন্যান্য মাসের তুলনায় ৭০গুন বেশি। বক্তব্য শেষে কলেজ মসজিদের ইমামের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, হলের সদস্য ও কর্মচারীরা উপস্থিত ছিল।

গ্রুপ এফ-এ শেষ ম্যাচে নামছে ৪ দল, কার সামনে কোন সমীকরণ?
  • ২৫ জুন ২০২৬
ওভার মার্কিং নাকি আন্ডার মার্কিং— বদলাচ্ছে ঢিলেঢালা খাতা মূ…
  • ২৫ জুন ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সৌদি আরবে…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে হত্যাকাণ্ডের শিকার সায়মা ঢাবি শিক্ষার্থী নয়
  • ২৫ জুন ২০২৬
স্কুল ফাঁকি দিয়ে ইউএনও’র হাতে ধরা, ৪ ছাত্রকে করতে হবে ৮০০ ব…
  • ২৫ জুন ২০২৬
মিস্ত্রী সেজে ঘরে ঢোকেন, গেট আটকানো মাত্রই  হামলা— যেভাবে এ…
  • ২৫ জুন ২০২৬