জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত

জবির ২ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করল ঢাকা বিশ্ববিদ্যালয়

১৮ মার্চ ২০২৫, ০৩:৫৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৫ PM
ইব্রাহিম সানিম ও মাহমুদুল হাসান আকাশ

ইব্রাহিম সানিম ও মাহমুদুল হাসান আকাশ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ তালিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দুই নেতার বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

জানা যায়, ১২৮ জনের তালিকায় ৮২ নম্বরে ইব্রাহিম সানিমের নাম রয়েছে, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও জবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। আর তালিকায় ১২১ নম্বরে রয়েছেন মাহমুদুল হাসান আকাশের নাম, যিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জবি ছাত্রলীগের মার্কেটিং বিভাগের সভাপতি। 

ঢাবি ক্যাম্পাসে সহিংসতার ধরণে বলা হয়, ইব্রাহিম হোসাইন সানিম ঢাবির ভিসি চত্বর এলাকায় নারী শিক্ষার্থীদের ওপর হামলা করে। আর মাহমুদুল হাসান আকাশ ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপরে ছাত্রলীগের হামলার সময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাকে লাঠি হাতে মিছিলে প্রথম সারিতে দেখা যায় বলে জানায় ঢাবি প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘যারা হামলার সাথে জড়িত ছিল, তাদেরকে সিন্ডিকেটে বহিষ্কার করা হয়েছে। অন্য বিশ্ববিদ্যালয়ের যারা এ তালিকায় আছে, তাদের বহিষ্কারের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠানো হবে।’

স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬