কিডনির রোগে আক্রান্ত জবি শিক্ষার্থী সীমান্ত না ফেরার দেশে

১৮ মার্চ ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৬ PM
নাইমুর রহমান সীমান্ত

নাইমুর রহমান সীমান্ত © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাইমুর রহমান সীমান্ত আর নেই। কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে আজ মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

সীমান্তের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তার পরিবার ঢাকাতেই বসবাস করে। তবে দাফনের জন্য মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: দশম শ্রেণির ছাত্রী ওয়াদিফা দাবায় গড়লেন রেকর্ড, খেলবেন বিশ্বকাপেও

জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুমাইয়া ফারাহ খান বলেন, ‘সীমান্ত খুবই মেধাবী ছাত্র ছিল। দুই দিন আগে সে তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। গতকাল তার একটি সার্জারি করার কথা ছিল। তার বাবা কিছুদিন আগেই মারা গেছেন। বর্তমানে তার মা ও এক বোন আছেন। বিভাগের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’  

সীমান্তের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. সাবিনা শরমীন গভীর শোক প্রকাশ করেছেন। তার সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংসদে জ্বালানি তেল মজুদের তথ্য জানালেন মন্ত্রী, অসৎ ব্যবসায…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতকর্মী সাওদা সুমি মুক্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে শেষ হলো প্রচারণা, ভোটগ্রহণ ৯ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজনীতি নিয়ে বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাকিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগ হত্যা, চার দিন পর মামলা
  • ০৭ এপ্রিল ২০২৬
ছুরিকাঘাতে প্রাণ গেল আম্পায়ারের
  • ০৭ এপ্রিল ২০২৬
close