কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৪০০ শিক্ষার্থীর মধ্যে কুরআন বিতরণ

১৭ মার্চ ২০২৫, ০৬:৫১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৫ AM
কুবিতে কুরআন বিতরণ

কুবিতে কুরআন বিতরণ © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে বিনামূল্যে কোরআন বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪০০ কুরআন বিতরণ করা হয়।

কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সদস্যরা জানান, চলতি বছরে ৫০০টি কুরআন বিতরণের পরিকল্পনা রয়েছে। কুবির যেকোনো শিক্ষার্থী কোরআন নিতে ইচ্ছুক হলে বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। অমুসলিম শিক্ষার্থীরাও চাইলে কুরআন নিতে পারবেন। নিবন্ধিত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তবে পরবর্তীতে স্টক থাকলে নতুন করে ঘোষণা দিয়ে আরও কোরআন বিতরণ করা হবে।

ক্লাবের দাওয়াহ সম্পাদক হাসান ইমাম ফরহাদ বলেন, "আমরা কুরআন শিক্ষাকে ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করছি। কোরআনের জ্ঞান সবার জন্য উন্মুক্ত। মুসলিম ও অমুসলিম সবার মধ্যেই আমরা কুরআন বিতরণ করছি, যাতে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা ছড়িয়ে দেওয়া যায় এবং ইসলামফোবিয়া দূর হয়।"

ট্যাগ: কুবি
ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন ১০ অক্টোবর পর্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9