পদত্যাগ করেছেন ইবির আওয়ামীপন্থী বাংলা বিভাগের সভাপতি

১৬ মার্চ ২০২৫, ০৮:০০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৮ AM
অধ্যাপক ড. রবিউল হোসেন

অধ্যাপক ড. রবিউল হোসেন © টিডিসি ফটো

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হোসেন। তিনি আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, ‘নতুন সভাপতির বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’

পদত্যাগপত্রে অধ্যাপক ড. রবিউল হোসেন বলেন, “আমি গত ২৫ ফেব্রুয়ারি ২০২৪ থেকে অদ্যাবধি বাংলা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে আমি ১৬ মার্চ থেকে উক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করছি। একই সঙ্গে দায়িত্ব পালনকালে সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতার কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতএব, আমাকে বাংলা বিভাগের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে বাধিত করবেন।”

প্রসঙ্গত, অধ্যাপক ড. রবিউল হোসেন বিশ্ববিদ্যালয়ের বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীপন্থী প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ-২০২৩-এর নির্বাচিত সাধারণ সম্পাদক। গত বছরের ৪ আগস্ট শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাপলা ফোরামের ব্যানারে তৎকালীন বিতর্কিত ‘নৈরাজ্যবিরোধী’ মিছিলে অংশগ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ট্যাগ: ইবি ইবি
ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন ১০ অক্টোবর পর্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9