আগামী বছরের মধ্যে সেশনজট মুক্ত হতে পারে আরবি বিশ্ববিদ্যালয়

১৬ মার্চ ২০২৫, ০৪:০১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৯ AM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় © লোগো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেন, ‘সব ঠিক থাকলে আগামী এক বছরের মধ্যেই সেশনজট মুক্ত হবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এজন্য বিভিন্ন বর্ষের বকেয়া পরীক্ষাগুলো খুব অল্প সময়ের মধ্যেই নেয়া হবে এবং ফলাফলও দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে।’ 

আজ রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অধিভুক্ত মাদরাসাসমূহের আটটি ব্যাচের মূল সনদ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার জনাব এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ‘ডিন’ অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ‘ডিন’ অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার জনাব মো. আইউব হোসেন। এসময় অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোছাব্বির মোহাম্মদ মুছা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল (স্নাতক) অনার্স-২০১৯, ২০২০ ও ২০২১, কামিল (স্নাতকোত্তর) মাস্টার্স-২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ এবং কামিল (স্নাতকোত্তর) ২ বছর মেয়াদী-২০১৮ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ ও নম্বরপত্র বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষগণকে যথা সময়ে মূল সনদ ও নম্বরপত্র গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন ১০ অক্টোবর পর্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9