ইউজিসিতে সাত কলেজ বিশ্ববিদ্যালয় নামকরণ সভা চলছে

১৬ মার্চ ২০২৫, ১২:২৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২০ AM
সাত কলেজ

সাত কলেজ © সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ লক্ষ্যে ইউজিসিতে ২৯ সদস্যের প্রতিনিধি দলের সভা চলছে। রবিবার (১৬) সকাল ১০ টায় এ সভা শুরু হয়।

নতুন এ বিশ্ববিদ্যালয়ের নাম কী হবে, এ নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন শিক্ষার্থীরা। নতুন এই বিশ্ববিদ্যালয়ের জন্য পছন্দের তালিকায় রয়েছে পাঁচটি নাম।

সেগুলো হলো, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অথবা ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’; ‘বাংলাদেশ সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অথবা ‘বাংলাদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’; ‘ঢাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটি’, ‘ঢাকা মহানগর ইউনিভার্সিটি’ এবং ‘ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামগুলোর পক্ষেও মতামত দিয়েছেন অনেকে।

সাত কলেজের শিক্ষার্থীরা জানান, সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চাইছেন নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হোক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এরপর অনেকের পছন্দ বাংলাদেশ সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা বাংলাদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। তবে দুটি নামের বিষয়ে খোদ সাত কলেজের শিক্ষার্থীরা ইতিবাচক মনোভাব পোষণ করেছেন।

গত ১৩ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের নামকরণ সংক্রান্ত বিষয়ে ছাত্র প্রতিনিধিদের টিম লিডারদের মতবিনিময় সভা আয়োজনের ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয় সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রদানের লক্ষ্যে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে কনফারেন্স রুমে ১৬ মার্চ সকাল ১০টায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামকরণ সভা অনুষ্ঠিত হবে।

 

১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় পোশাক জব্দ
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950