খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস ও রমজান উপলক্ষে ইফতার-প্রীতিভোজ

১১ মার্চ ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৪৯ PM
মহান স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান উপলক্ষে খুবি হল কর্তৃপক্ষ বিশেষ প্রীতিভোজ ও ইফতারের আয়োজন করেছে

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান উপলক্ষে খুবি হল কর্তৃপক্ষ বিশেষ প্রীতিভোজ ও ইফতারের আয়োজন করেছে © টিডিসি

খুলনা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস এবং পবিত্র রমজান উপলক্ষে হল কর্তৃপক্ষ বিশেষ প্রীতিভোজ ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের তিনটি ছেলেদের হল ও দুটি মেয়েদের হলের আবাসিক ও অনাবাসিক  শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হয়েছে। এতে প্রায় ছয় হাজার শিক্ষার্থীর জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ইফতারের পাশাপাশি রাতের খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা মিলিতভাবে এক আনন্দঘন পরিবেশ উপভোগ করতে পারেন।

এ প্রসঙ্গে খান বাহাদুর আহ্ছানউল্লা হলের আবাসিক শিক্ষার্থী, ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের মিনহাজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের আয়োজন আমাদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে। শিক্ষার্থীদের একত্রিত করার পাশাপাশি এটি হল জীবনের সুন্দর একটি অভিজ্ঞতা।’

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন দুই সিদ্ধান্ত

খানবাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান বলেন, ‘আমরা রাতে জন্য উন্নতমানের খাবারের পাশাপাশি ইফতারি জন্য দুই ধরনের চপ, জিলাপি, ছোলা-মুড়ি, খেজুর, আঙুর, মোজা, বিশুদ্ধ পানি ও জুসের ব্যবস্থা করা করেছি। স্বাধীনতা দিবস আনন্দের দিন রমজান মাস মাগফিরাত বয়ে আনে এই দুইকে এক করে ছাত্র-শিক্ষক বিশ্ববিদ্যালয় বন্ধের আগে একটি আনন্দঘন মুহূর্ত পার করার জন্য এই আয়োজন।’

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট কাউন্সিল সভাপতি ও খান জাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. খসরুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন শুধু তাদের মানসিক প্রশান্তিই এনে দেয় না, বরং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতিও বাড়ায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আমরা সফলভাবে এ আয়োজন সম্পন্ন করতে পেরেছি।’

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬